নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অন্যদেশের চেয়ে বাংলাদেশ থেকে কম সংখ্যক খেলোয়াড় খেলার সুযোগ পায়। যেখানে নবীন আফগানিস্তানের খেলোয়াড়রাও বাংলাদেশী খেলোয়াড় থেকে বেশি সুযোগ পায়।
আইপিএলে বাংলাদেশ হতে একমাত্র নিয়মিত মুখ দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ২০১১ হতে নিয়মিত খেলে আসছেন। এর পর আছেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ সাল হতে খেলে আসছেন আইপিএলে। এই দুইজন ছাড়া কেউ আইপিএলে তেমন খেলার সুযোগ পাননি।
মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাকরা এক বছর ধরে আইপিএলে খেলেছেন। কিন্তু কেউ ১ ম্যাচের বেশি খেলার সুযোগ পায়নি। তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক তো একটি ম্যাচও খেলতে পারেননি।
আইপিএলে বাংলাদেশীদের এমন অবস্থার কারণ জানতে চাইলে আশরাফুল জানান বাংলাদেশীদের টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আর বিদেশী কোচদের পছন্দ অপছন্দের কারণেই এমনটা হয়।
আশরাফুল বলেন, ‘সাকিব একটা সময়ে আইপিএল মাতিয়েছে। এবার ও নেই। খুব ভাল ভাবে বিশ্লেষণ করলে দেখবেন, বাংলাদেশে সে রকম টি-টোয়েন্টি প্লেয়ারও নেই।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট কম খেলে। তা ছাড়া অল্প কয়েকটা টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা পাওয়া যায় না। আইপিএলের মতো টুর্নামেন্টে জায়গা পেতে হলে অনেকগুলো শর্তপূরণ করতে হয়। প্রথমত খুব ভাল স্ট্রাইক রেট হতে হয়। তামিম ইকবালও দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির কোচই বিদেশি। তাঁরা আবার তাঁদের চেনা, পছন্দের ক্রিকেটারকেই দলে পেতে চান। ফলে আমাদের প্লেয়ারদের দল পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
নিউজক্রিকেট/আরআর
