নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাস সারাবিশ্বে ব্যাপকভাবে আর্থিক ক্ষতি করেছে। পিছিয়েঁ ছিলোনা ক্রিকেটেও। ক্রিকেটের অনেক প্রভাবশালী বোর্ডের আর্থিক ক্ষতি হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও তার মধ্যে অন্যতম।
তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে তারা বাজেটের ২০% কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে ইসিবির অরায় ৬২ জন কর্মচারির চাকরি চলে যাবে।
গত ১৪ই সেপ্টেম্বর চাকরী হারানোর ব্যাপারে জানতে পেরেছিলেন চাকরি চলে যাওয়া কর্মকর্তরা। ছাটাই হয়ে যাওয়া পদ গুলোতে আপাতত নিয়োগ দেয়া হবে। এর সাথে বাকী পদ গুলোতে দেয়া হবে খণ্ডকালীন নিয়োগ।
এই ব্যাপারে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘কোভিড-১৯ মহামারীর কারণে ক্রিকেটকে বেশ চ্যালেঞ্জের সন্মূখীন হতে হয়েছে। ইতোমধ্যেই আমরা ১০০ মিলিয়ন ডোলার হারিয়েছি। এমন চলতে থাকলে আগামী বছর আমরা প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছি।’
‘পুরো খেলাজুড়ে আমাদের খরচ কমাতে হবে। আর এটি করতে হলে ইসিবির নিজস্ব খরচ কমাতে হবে’ – সাথে যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকেই কর্মীদের বেতন ২০ শতাংশ কমিয়ে ফেলার ঘোষণা দিয়েছিল ইসিবি। আর প্রধান নির্বাহী টম হ্যারিসনের বেতর অক্টোবর পর্যন্ত ২৫ শতাংশ কমিয়ে দিয়েছিল বোর্ড।
নিউজক্রিকেট/আরআর
