ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অক্টোবরে শ্রীলংকা সফর করার কথা বাংলাদেশের, এই সিরিজ দিয়েই করোনা কে পিছনে ফেলে ক্রিকেটে ফেরার কথা বাংলাদেশের। কিন্তু লংকান বোর্ডের বিভিন্ন উদ্ভট শর্ত বিসিবি মানতে নারাজ হওয়ায় হচ্ছে না এই টেস্ট সিরিজটি। ফলে বাংলাদেশের ক্রিকেটে ফেরার সময় আরো দীর্ঘ হচ্ছে। সুচি অনুযায়ী এ বছরে আর কোন সিরিজ নেই বাংলাদেশের, তাই ঘরোয়া আসর শুরুর কথা ভাবছে বিসিবি,এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বিসিবির এখন অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য।

করোনা শঙ্কা মাথায় নিয়ে ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য চেষ্টার ত্রুটি রাখেনি বিসিবি। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই দেশ ছাড়ার কথা ছিল। তবে নিয়মের বেড়াজালে বাংলাদেশকে আটকে দিয়েছে শ্রীলঙ্কা। তাই হচ্ছে না লংকা সিরিজ।এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘শ্রীলঙ্কার সাথে অনেক দিন ধরে আমাদের আলাপ আলোচনা চলছিল। যে দুই-তিনটা ইস্যু ছিল সেগুলো আমরা বারবার ইমেইলের মাধ্যমে জানতে চেয়েছি। ওরা জানাবে বলে শেষের দিকে এসে সিদ্ধান্ত দিয়েছে যা আমাদের জন্য কঠিন।’‘২০-২৫ দিন আগে যাওয়ার যে পরিকল্পনা করেছিলাম এটার কোন মূল্য হয়না। কোন কাজে আসবেনা। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।’

এ বছর আর কোন আন্তর্জাতিক ম্যাচ না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বিসিবিকে অপেক্ষা করতে হবে চলতি বছরের পুরো সময়টা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। আপাতত সেদিকেই দৃষ্টি বোর্ডের। সব কিছু ঠিক থাকলে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফিরবে তামিম মুশফিকরা।

এ বিষয়ে আকরাম জানান, ‘এখন আমরা শ্রীলঙ্কাকে অনুরোধ করেছি। তারা যদি মানে, তবে যেতে পারি, নাহয় অন্য পরিকল্পনা আছে। আমরা ঘরোয়া লিগ শুরু করবো। এরপর তো আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসার কথা আছে।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »