তামিমের সেই বিরল কীর্তির ২ বছর আজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গ্যারি কার্স্টেনের নাক ভেঙেছিল শোয়েব আখতারের বলে, ৫৩ রানে প্রথম ইনিংসে উঠে যেতে হয়েছিল তাকে। তবে দ্বিতীয় ইনিংসে দলের স্কোর যখন কার্যত ৬৮ রানে ৪ উইকেট, নেমে পড়েছিলেন কারস্টেন। কালশিটে দাগে তাকে চেনায় যায় না! সে অবস্থাতেই করলেন ৪৬, লিডটা গেল ১৬০ পর্যন্ত। এমনই এক কীর্তি আছে বাংলার ওপেনার তামিম ইকবাল খানের।

তামিম ইনিংস ওপেন করে অপরাজিত ছিলেন ১ রানে, কি অবাক লাগছে ?? লাগারই কথা, তবে ঠিক দুই বছর আগে ঘটেছিল এমনই এক ঘটনা। ইনিংসের শুরুতে সুরাঙ্গা লাকমালের বাউন্সারে চোট পেয়েছিলেন, সেই তারই আরেকটা লাফিয়ে ওঠা বল খেললেন এক হাতে। তাও আবার ডানহাতে, তার ব্যাটিংয়ের কম শক্তিশালি যেটি।খানিক আগে স্লিংয়ে যে হাতটা ঝুলছিল। সে হাত নিয়ে নেমে পড়লেন।

এশিয়া কাপের প্রথম ম্যাচ, প্রথম ইনিংস। বাকি তিন ওভার এক বল। দলের স্কোর ২২৯। দুবাইয়ের এ মাঠে ২১০ রান করেও ৬৬ রানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিতেছিল পাকিস্তান। ২৮৫ রান করেও আবার হেরেছিল শ্রীলঙ্কার কাছেই। মুশফিকুর রহিমের সেঞ্চুরিও হয়ে গেছে আগেই। দলীয় সংগ্রহ কম, দলের ৯ উইকেট পড়ে গেছে এমন অবস্থায় হাতের ব্যান্ডেজ নিয়ে মাঠে প্রবেশ করলেন তামিম, যা ছিলো সবার চিন্তার বাইরে। ভাঙা হাত নিয়ে একটি বল মোকাবেলা করলেন, বাকি দায়িত্বটা মুশফিকের। মুশফিকের ওপর এবার অন্য কিছু ভর করলো। ১৫ বলে তুললেন ৩২ রান। হয়তো আত্মবিশ্বাস ছড়িয়ে পড়লো সবার মাঝে।

তামিম না নামলে বাংলাদেশ ২২৯ রানেই অল-আউট হয়ে যেতো। তবুও ম্যাচশেষের ফল বলছে, বাংলাদেশ জিতেছে ১৩৭ রানে, শেষ উইকেটের সেই ৩২ রানের চেয়ে আরও ১০৫ রান বেশিতে। তামিম না নামলেও বাংলাদেশের জিততে সমস্যা হওয়ার কথা ছিলো না, তবে ব্যাট হতে ঐ অবস্থায় তামিমের নামা টা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বোলারদের জন্যও। তামিমের ঐরকম অবস্থায় ব্যাট করতে আশায় মুশফিক যেমন অন্য রকম এক শক্তি পায় , সেইরকম বোলাররাও হয়ত পেয়েছিলো সাহস, আর তামিমের জন্য হলেও ম্যাচটা জেতার অনুপ্রেরণা।

তামিম এদিন ৩ বলে ২ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়েছিলেন। সেভাবেই থাকতে পারতেন। এরপর এক হাতে আরও ১ বল খেলে ৪ বলে ২ রানে থাকলেন অপরাজিত। ওই ১ বলেই তামিম ইকবাল খান ‘সেট’ হয়ে গেলেন “ক্রিকেটের জীবন ছাপিয়ে যাওয়া কিছু-মুহুর্ত”-র ফ্রেমে। তার গল্পটাও তাই ভিন্ন হয়ে গেল আরেকটু। গড়লেন এমন এক কীর্তি যা ক্রিকেট বিশ্ব মনে রাখবে সবসময়, ঐ ম্যাচ জয়ের নায়ক মুশফিক হলেও তামিম সেদিন বনে গেছেন বাংলাদেশ ক্রিকেটের নায়ক। দেশের জন্য লড়ে যাওয়া এমন নায়ককে সেলুট জানতে ভুল করেনি এদেশের মানুষ।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »