পাকিস্তান ও চীনে দেখা যাবে না আইপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১৯ সেপ্টেম্বর হতে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। প্রতিবছর এর দর্শক চাহিদা বাড়তে থাকে। তাই প্রতিবারই তারা এটি উন্নত ভাবে এই লিগ সম্প্রচার করার চেষ্টা করে। তার ধারাবাহিকতায় এবার আইপিএল দেখা যাবে ১২০ দেশে।
১২০ দেশে আইপিএল দেখা গেলেও আইপিএল দেখা যাবেনা পাকিস্তান ও চীনে। ভারতের সাথে দ্বন্দ্ব থাকায় এই দুই দেশে সরাসরি সম্প্রচার করা হচ্ছে না আইপিএল।

এবারের আইপিএলে অন্য আসরের মতই ৮ ভাষায় সম্প্রচার করা হবে। ইংরেজি ভাষার সাথে থাকছে সাতটি আঞ্চলিক ভাষা হিন্দি, কান্নাদা, তামিল, মালায়লাম, মারাঠি, বাংলা ও তেলেগু ভাষা।

স্টার স্পোর্টস ভারত ছাড়াও বাংলাদেশ ও আফগানিস্তান সম্প্রচার স্বত্ব নিয়েছে। তারা লোকাল ব্রডকাস্টারের সাথে যোগাযোগ করে সরাসরি সম্প্রচার করবে। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, কায়ো স্পোর্টস; যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, দক্ষিণ-পূর্ণ এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের অধিকাংশ দেশে ইউয়াপটিভি, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বেলআইএন স্পোর্টসে সম্প্রচার করা হবে।

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিসনি হটস্টারেও দেখা যাবে আইপিএল। কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে দেখা যাবে হটস্টারের মাধ্যমে।

উল্লেখ্য, এবারের আইপিএল শুরু হবে চেন্নাই এ মুম্বাইয়ের ম্যাচ দিয়ে। করোনাভাইরাসের কারণে এবার দর্শক মাঠে প্রবেশের সুযোগ নেই। তাই সবার টিভি আর অনলাইনেই চোখ রাখতে হবে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »