পাকিস্তানি বোলারদের ভীড়ে হারিয়ে যান নি রশিদ খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অনেক ক্রিকেটার। তবে সেরা দশ র‍্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রেটিং পাওয়া দশ ক্রিকেটারের তালিকায় রয়েছে পাঁচজনই পাকিস্তানি। তবে এই তালিকায় আছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের নামও।

এখনো পর্যন্ত বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন পাকিস্তানি পেসার ওমর গুল (৮৫৭)। ২০১৬ সালে তার করা এই রেকর্ড যা এরপরে আর ভাঙতে পারেনি কেউ।

গুলের সমানে সমান পৌঁছাতে পেরেছেন স্যামুয়েল বদ্রি। তবে ছুঁয়ে দেখা হয়নি তার সেরার তকমাটা। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই লেগির ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ছিল ৮৫৫।

এই তালিকার তিন নম্বরে আছে ড্যানিয়েল ভেটরির নাম। নিউজিল্যান্ডের সাবেক এই অর্থোডক্সের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ৮৫০। চার নম্বরে আছেন ক্যারিবিয়ান আরেক স্পিনার সুনিল নারিন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা নারিনের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৮১৭।

নারিনের চেয়ে এক রেটিং পয়েন্ট কম নিয়ে এই তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন রশিদ খান (৮১৬)। বর্তমানেও আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন রশিদ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি রেটিং পাওয়া ক্রিকেটারদের তালিকায় ছয় থেকে দশ নম্বরে আরও আছেন শহিদ আফ্রিদি (৮১৪), ইমরান তাহির (৭৯৫), সাঈদ আজমল (৭৮৮), ইমাদ ওয়াসিম (৭৮০) ও শাদাব খান (৭৬৯)।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »