নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার আসন্ন টেষ্ট সিরিজ নিয়ে যেন সংশয় কাটছেই না। একেক সময় একে সমস্যা নিয়ে হাজির শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তারা এবার জানায় বাংলাদেশ দলের সাথে যেতে পারবেনা হাই পারফরম্যান্স ইউনিট।
বাংলাদেশ দল করোনার পর এই প্রথম কোনো সিরিজ খেলতে যাবে। কিন্তু প্রায় ৫,৬ মাস তাদের কোনো ম্যাচ প্রেক্টিস নেই। সুতারাং বিসিবি চেয়েছিলো হাই পারফরম্যান্স ইউনিট বাংলাদেশ দলের সাথে করে নিয়ে শ্রীলঙ্কায় অনুশীলন করানোর জন্য। অরায় ৬৫ জনের একটি বহর। শুরুতে শ্রীলঙ্কা এতে রাজী হলেও তারা এতে এখন সম্মতি দিচ্ছেনা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড একটি নীতিমালা বিসিবিকে পাঠায় যেটাই তারা উল্লেখ করেছে বিসিবি সাপোর্ট স্টাফ সহ ৩০ জনের বেশি নিতে পারবেনা। বিসিবির এইচপি ইউনিটের প্রধান নাইমুর রহমান দূর্জয় এটি নিশ্চিত। তিনি এটিও বলছেন বিসিবি এইচপি দলের সিদ্ধান্তে অনড়।
তিনি বলেন, ‘জাতীয় দল এবং এইচপির যে শ্রীলঙ্কাতে একসাথে খেলার আমাদের যে পরিকল্পনা সেটায় এখনো আমরা আছি। শ্রীলঙ্কা বোর্ড ও আমাদের বোর্ড অনেক ক্ষেত্রে একমত ছিল সেখানে শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু অবজারভেশন দিয়েছে। যার কারণে আমাদের একটু ধীরে এগোতে হচ্ছে। যোগাযোগটা আরও বাড়াতে হচ্ছে আজকেও আমরা বসেছিলাম। অবজারভেশনগুলো পাওয়ার পর বসেছি, আমরা আবার আমাদের অবজারভেশনগুলো তাদেরকে দিব।’
এদিকে বিসিবি এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। তিনি আরও বলেন, ‘দুই বোর্ড এখনো পর্যন্ত একমত হয়েছে ৭ দিনের কোয়ারেন্টাইন। শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা বলছে ১৪ দিনের কোয়ারেন্টাইন। একই সাথে আগে যেটা ছিল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা অনুশীলন করতে পারবো কিন্তু এখন সেটাতেও নিষেধ আছে। কাজেই আমরা আমাদের অবজারভেশনগুলো তাদের জানাচ্ছি। এটা শ্রীলঙ্কা বোর্ডের নিয়ন্ত্রণে না, স্বাস্থ্য মন্ত্রণালয়, আর্মি অনেক ব্যাপার আছে। সফরে সদস্য সংখ্যাও কমানোর চিন্তা ভাবনা করছে। সেটাও একটা ইস্যু। সেখানে আমরা আরো বাড়ানোর অবজরভেশন দিচ্ছি।’
নিউজক্রিকেট/আরআর
