এলপিএলে নাম দেয়াতে সমস্যায় পড়বেন না সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলের ড্রাফটে নিজের নাম দিয়েছেন আইসিসির তরফ থেকে নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিব নিষেধাজ্ঞায় থাকার কারণে তিনি এরকম কোনো টুর্নামেন্টের নিলামে নিজের নাম দিতে পারেবেন কি পারবেন না এটা নিয়ে অনেকের মাঝে সন্দেহ ছিলো। এই ব্যাপারে এলপিএল কতৃপক্ষও সরাসরি কিছু জানায়নি।

তবে আশার আলো আইসিসির মিডিয়া এবং কমিউনিকেশন্স ম্যানেজার রাজশেখর রাও জানান সাকিব নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় কোনো খেলার সাথে সরাসরি যোগ না থাকলে সমস্যা হবেনা তার।

এই বিষয়ে রাজশেখর রাও বলেন, ‘আমরা এতটুকু বলতে পারি যে সে যদি কোনো কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকে তাহলেও সমস্যা নেই।’

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে। এলপিএলের নিলাম হবে ৩ অক্টোবর। সাকিব ছাড়াও এখানে অংশগ্রহণ করবেন গেইল, আফ্রিদিদের মত তারকারা।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »