নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চতুর্থবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এর চ্যাম্পিয়ন হলো ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেটে হারিয়ে এবারের শিরোপা ঘরে তুললো কাইরোন পোলার্ডের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে রাখিম কর্নওয়ালকে হারালেও আন্দ্রে ফ্লেচারের ঝড়ে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন মার্ক দেয়ালের সাথে। তবে আন্দ্রে ফ্লেচারের ৪ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৩৯ রানের ইনিংসে বেশ ভালো অবস্থানেই ছিলো লুসিয়া। ১১৫ রানে ৩ উইকেট থেকে অধিনায়ক পোলার্ডের বোলিং জাদুতে ১৫৪ রানেই অলআউট হয় সেন্ট লুসিয়া জুকস। সম্ভাব্য স্কোর ১৭০+ দেখালেও পোলার্ড, ফাওয়াদ আহমেদদের বোলিংয়ে শেষদিকে গুড়িয়ে যায় সেন্ট লুসিয়ার ইনিংস। পোলার্ড ৪ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ত্রিনবাগো। তবে তৃতীয় উইকেটে সিমন্স-ব্রাভোর তৃতীয় উইকেটে ৭১ বলে ১৩৮ রানের দূর্দান্ত এক জুটিতে ৮ উইকেটের সহজ পায় ত্রিনবাগো। সিমন্স ৮ চার ও ৪ ছক্কায় ৪৯ বলে ৮৪ ও ড্যারেন ব্রাভো অপরাজিত থাকেন ৬ ছক্কা ও ২ চারে ৪৭ বলে ৫৮ রানে।
২০১৪, ২০১৭ এবং ২০১৮ সালের পর চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো ত্রিনবাগো নাইট রাইডার্স। সেমিফাইনাল-ফাইনাল সহ টানা ১২ ম্যাচ জয়ে পুরো টুর্নামেন্টেই অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিনবাগো। চারবার ফাইনালে যাওয়া দলটি একবারো হারেনি, অপরদিকে প্রথমবারের মতো ফাইনালে যাওয়া ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকস টুর্নামেন্ট শেষ করলো রানার্সআপ হয়ে।
নিউজক্রিকেট/এইচএএম
