ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই আত্মবিশ্বাসী বুমরাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মহামারী করোনায় যেমন স্থবির ছিলো পুরো বিশ্ব, তেমনি স্থবির ছিলো ক্রিকেট অঙ্গণও। ধীরে ধীরে ক্রীড়া অঙ্গনে ফিরছে খেলা, তারই ধারাবাহিকতায় করোনার পরে ক্রিকেটে ফিরছে ভারত। তাও আবার ফ্রাঞ্চাইজি লীগ আইপিএল দিয়ে। তবে টি২০ ফরমেট দিয়ে এতোদিন পরে মাঠে ফিরছেন বলেই আত্মবিশ্বাসী ভারতীয় পেসার বুমরাহ।

১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে পর্দা উঠবে আইপিএলের এবারের আসরের। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল।বরাবরের মতো এবারের আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ভাগ সামলাবেন বুমরাহ। টি২০ দিয়ে মাঠে ফেরাটা কঠিন হবে বলে মনে করেন না তিনি।ক্রিকেটে ফেরা নিয়ে বুমরাহ বলেছেন, ‘এমনিতে তো কেউ ফরম্যাট নিয়েই ভাবছে না, খেলায় ফিরতে সবাই মরিয়া। তবে হ্যাঁ, টেস্ট দিয়ে ফেরার চেয়ে টি-টোয়েন্টি দিয়ে ফেরা তুলনামূলকভাবে অবশ্যই সহজ হবে। টেস্টের জন্য আরও বেশি প্রস্তুতি লাগবে।’

বুমরাহ মনে করেন টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হতে আরো সময় লাগবে, হুট করে এসেই টেস্ট খেলা সম্ভব না। বুমরাহ বলেন, ‘টেস্ট খেলতে হলে দৈনিক ১৮-২০ ওভার বোলিং করার অবস্থায় থাকতে হবে শরীরকে। সেজন্য নেটে অন্তত ১৫ ওভার বোলিং করতে হবে প্রতিদিন। কিন্তু এত লম্বা বিরতির পর হুট করে ওয়ার্কলোড বাড়ালে চোটের শঙ্কাও বাড়তে বাড়বে।’

নিউজ ক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »