নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব বরাবরই সেরা পারফর্মার তবে ২০১৯ বিশ্বকাপে সে নিজেকে তার ব্যাপারে নতুন করে চিনিয়েছে। শেষ বিশ্বকাপের পারফরমেন্স দেখলেই বোঝা যায় পুরো আসরে জুড়ে কতটা রাঙিয়েছেন তিনি। ব্যাটে হাতে ৬০৬ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ১১ উইকেট। আসর জুড়েই খেলেছেন তার পছন্দের তিন নম্বর পজিশনে। আর এখানে এসেই দেখিয়েছেন তার ব্যাটিং ঝলক।
সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের পরামর্শেই তিন নম্বর পজিশনে ব্যাট করা শুরু করেন সাকিব। যার ফলও পেয়েছেন অতি দ্রতু। সম্প্রতি ‘ক্রিকফ্রেঞ্জির’ লাইভ আড্ডায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন স্বয়ং ভিলিয়ার্স। তার চোখে সাকিব বাংলাদেশ এবং তথাকথিত বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।
এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘আমি সবসময়ই সাকিবকে বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করি অবশ্যই। বিশেষ করে ব্যাটসম্যান হিসেবে। অনেক ক্রিকেটারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যাদের মধ্যে অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অলরাউন্ডাররা শুধু ব্যাটিংয়ে করে না। তাঁরা সব ক্ষেত্রেই ভালো করে। তাঁরা ৬ কিংবা ৭ নম্বরে ব্যাটিং করতে পারে আবার ৫,৬, ৭ নম্বরেও করতে পারে। একই সঙ্গে বোলিংও করতে পারে। এটাই হলো একজন অলরাউন্ডার।’
সাকিবের সঙ্গে নিজের অনেক কিছুতে মিল খুঁজে পান সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমিও অনেকটা এমনই ছিলাম। কারণ আমি উইকেটরক্ষকের ভূমিকা পালন করতাম, আবার ব্যাটিংয়ে নামতাম। তবে সাকিব একজন অলরাউন্ডার ব্যাটসম্যানের চেয়েও ভালো কিছু। এটাই মূলত আমি তাঁকে বলেছিলাম। আমি মনে করি বিশ্বের সেরা ব্যাটসম্যানরা টপ ফোরে খেলে থাকে। আর আপনি যদি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হতে চান তাহলে আপনাকে এর মধ্যে খেলতে হবে এবং চাপ মাথায় নিয়ে ব্যাটিং করতে হবে। তাহলে পরবর্তী লেভেলে আপনার ব্যাটিং নিয়ে যেতে পারবেন।’
সাকিব আল হাসান কে দেওয়া আইসিসির নিষেধাজ্ঞা শেষ হতে এখন মাস খানেকের বেশি সময় বাকি। তবে নিজেকে ফিট রাখতে তিনি ইতিমধ্যে তার ক্রিকেটে হাতিখড়ির হওয়ার স্থান বিকেএসপিতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শ্রীংল্কা সফরে দেখা যেতে পারে সাকিবকে।
নিউজক্রিকেট/শাওন
