নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রীড়া ক্ষেত্রে সুইডেনকে ফুটবলে অন্যতম সেরা একটি দল হিসেবে জানি আমরা। সুইডেন জাতীয় ক্রিকেট দলের খোঁজখবর কজন’ই বা জানে? দেশটি যে বাইশ গজেও প্রতিনিধিত্ব করে এই গল্প হয়তো অনেকের অজানা। ফুটবলের অন্যতম পরাশক্তি এই দেশটি ক্রিকেটও খেলে আসছে ১৯৯৩ সাল থেকে। ১৯৯৩ সালে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বাইশ গজে অভিষেক সুইডিশদের। আইসিসি র্যাঙ্কিংয়ে দলটির বর্তমান অবস্থান ৪৩তম।
সম্প্রতি দেশটির জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন প্রোটিয়া কিংবদন্তী ফিল্ডার জন্টি রোডস। সুইডেন ক্রিকেটকে আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে জন্টি রোডসকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। সুইডেনের প্রধান কোচ হওয়ার খবর গনমাধ্যমকে নিশ্চিত করেছেন রোডস নিজেই।
এ প্রসঙ্গে জন্টি রোডস বলেছেন, আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে সুইডেন যাবো।সুইডিশ ক্রিকেট এর সাথে কাজ করবো বলে আমি বেশ আনন্দিত। আমি এই সুযোগটি কাজে লাগিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে চাই। আমি ওদের সাথে কাজ করতে মুখিয়ে আছি।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের এবারের আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন রোডস। আইপিএল শেষে আগামী নভেম্বরে সুইডেনের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে রোডসের।
নিউজক্রিকেট/ইফতি
