নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলের ফাইনালে আজ মাঠে নামবে ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া জোকস। বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি। শেষ দশ দেখার একবারো ত্রিনবাগোর বিপক্ষে জয় পায়নি সেন্ট লুসিয়া।
এদিকে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন কাইরোন পোলার্ড-ব্রাভোদের ত্রিনবাগো নাইট রাইডার্স। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচেই জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। পোলার্ড, সিমন্স, নারিন আর ব্রাভো ব্রাদার্সদের নিয়ে বেশ শক্তিশালী দল ত্রিনবাগো। বোলিং-ব্যাটিং সবদিকেই বেশ ভারসাম্য রয়েছে দলে।
অপরদিকে গ্রুপ পর্বে ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালে আসে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া। সেমিফাইনালে গায়ানা আমাজননে হেসে খেলেই ১০ উইকেটে হারিয়ে ফাইনালে আসে ড্যারেন স্যামির দল। আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ নাবী, মার্ক ডেয়াল, জাহির খানদের নিয়ে গড়া দলটিও চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার।
এখন পর্যন্ত সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ তিনবার ট্রফি ঘরে তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। অপরদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সেন্ট লুসিয়া জোকস। এদিকে এবারের আসরের ম্যাচগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার সহ ইন্সটাগ্রামেও হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। একই মাঠে বার বার খেলাতে পিচের অবস্থাও বেহাল! যার দরুন প্রায় ম্যাচই হচ্ছে লো-স্কোরিং। টি-টোয়েন্টি মানে মার কাট কাট খেলা, তবে এবারের আসরের সিপিএলকে রান খরার আসর বললেও ভুল হবে না।
ম্যাচের পারফরম্যান্সই বলে দিবে সিপিএলের ৮ম আসরের ট্রফি উঠবে কার হাতে। পার্ফরমেন্স আর অভিজ্ঞতায় ত্রিনবাগো এগিয়ে থাকলেও চমক দেখাতে পারে সেন্ট লুসিয়া জোকস।
নিউজক্রিকেট/এইচএএম
