অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের, ফিরেছেন রয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলের ফিরেছেন ওপেনার জেসন রয়। বাদ পড়েছেন জো ডেনলি।

সাইড স্ট্রেইন ইঞ্জুরির কারণে টি-২০ দলে চিলেন না রয়৷ এখন সুস্থ হওয়াতে দলে ফিরলেন তিনি। টি-২০ সিরিজে ভালো করে টি-২০ ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে এক নাম্বারে উঠে এসেছেন তিনি। ফল সরূপ ওয়ানডে দলেও জায়গা মিলেছে এই বামহাতি ব্যাটসম্যানের।

এই দলের অধিনায়ক যথারিতি ইয়ন মরগান। মঈন আলি থাকছেন স্পিন অলরাউন্ডার হয়ে। পেস বিভাগ সামলাবেন আর্চার, ওকস, উড, কারানরা।

দেখেনিন পুরো স্কোয়াডঃ-

ওয়ানডের ইংল্যান্ড দল: ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: সাকিব মাহমুদ, ফিল সল্ট, ডেভিড মালান।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »