নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবসর ভেঙে মাঠের ক্রিকেটে ফিরতে চান ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেয়ের যুবরাজ সিং। আজ তিনি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙুলি ও সদস্য সচিব জয় শাহর কাছে ইমেইল করে জানিয়েছেন
তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। তিনি ফিরবেন ভারতীয় ঘরোয়া লিগে। ঘরোয়া ক্রিকেটে তিনি পাঞ্জাবের হয়ে ফিরতে পারেন।
যুবরাজের অবসর ভেঙে ভারতীয় ঘরোয়া লিগে ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। তারা নিশ্চিত করেছেন জয় শাহ ও সৌরভ৷ গাঙুলির নিকট যুবরাজ ইমেইল দিয়েছে৷
গত ২০১৯ বিশ্বকাপের সময় যুবরাজ তার অবসরের ঘোষণা দেয়। এর আগে সে শেষ জাতীয় দলের হয়ে খেলেছিলো ২০১৭ সালে। অবসর নিলেও বিশ্বের কয়েকটি ছোটো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তাকে দেখা গিয়েছিলো
নিউজক্রিকেট/আরআর
