দ্বিতীয় দিনের করোনা পরীক্ষায় নেগেটিভ ডোমিঙ্গো, রায়ান কুকরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত ৭ই সেপ্টেম্বর ক্রিকেটার সহ কিছু সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয় যার মধ্যে গতকাল ফলাফলে ব্যাটসম্যান সাইফ হাসান ও ট্রেনার লি’র করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর গতকাল ৮ই সেপ্টেম্বর কোচ রাসেল ডোমিঙ্গো সহ বাকি স্টাফদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে সবার ফলাফল ই নেগেটিভ এসেছে বলেজানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক সহ বাকি সাপোর্ট স্টাফরা সবাই করোনা মুক্ত রয়েছেন।
এদিকে আজকে নতুন করে দুজনের করোনা পরীক্ষা করা হয়েছে। বোলিং পেস কোচ ওটিস গিবসনের সাথে করোনা পরীক্ষার নমুনা দেন মোহাম্মদ মিথুনও। যার ফলাফল জানা যাবে আগামীকাল।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া করোনা পরীক্ষার প্রথমবারে মোট ২৪ জনের করোনা পরীক্ষায় সাইফ হাসান ও বিসিবির ট্রেনার ট্রেভর লি’র আক্রান্তের খবর পাওয়া যায়। ক্রিকেটারদের নিরাপত্তায় বাড়তি সতর্কতার জন্য বিসিবি মোট ৪ বার করোনা পরীক্ষা করবে বলে আগেই নিশ্চিত করেছে। ২৭শে সেপ্টেম্বর লংকার বিমান ধরার আগে শেষ বারের মতো ক্রিকেটার সহ কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হবে।

করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণ হলেই দলের সাথে অনুশীলন করতে পারবে খেলোয়াড়েরা। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭শে সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »