টেস্টে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় বিপ্লবের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট একজন লেগ স্পিনারের অভাব অনেক দিনের। গ্রীষ্মের কড়া রোদের পরে এক পশলা বৃষ্টির জন্য যেমন সবাই অপেক্ষায় থাকে, বাংলাদেশ ক্রিকেট একজন লেগীর জন্য তেমনই হাহাকার ছিলো। মাঝখানে লিখন, হায়দাররা স্বপ্ন দেখলেও স্বপ্নের সেই রাত বেশি দীর্ঘ হয়নি। এসেছেন আর হারিয়ে গিয়েছেন। সেই অপেক্ষার পালে হাওয়া দিতে এখন দলকে সার্ভিস দিচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। টি২০ অভিষেকের পর থেকেই নজর কেরেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের।

টি২০ তে বিপ্লবের বোলিং ভালোই নজর কেড়েছে ক্রিকেট পারায়, বিপ্লবের বোলিংয়ের ধাচ বিপ্লবকে অন্য ফরমেট খেলানোর জন্যও ভাবাচ্ছে বিসিবিকে। যেকোন সময় তার ডাক আসতে পরে পঞ্চাশ ওভারের ক্রিকেটে। তবে শুধু রঙিন পোশাক নয়, সাদা পোশাকের ক্রিকেটেও নিজেকে নিংড়ে দিতে চান এই অলরাউন্ডার। অলরাউন্ডার শুনে অবাক হবেন না, বিপ্লব মূলত ব্যাটিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং এর পাশাপাশি বোলিং টাও করতেন, সেটাই নজরে লেগে যায় নির্বাচকদের। সেখান থেকেই আজ বিপ্লব লাল সবুজের লেগ স্পিনের স্বপ্ন।

দীর্ঘদিন ঘরবন্দী থাকার পরে বিপ্লব এখন করছেন অনুশীলন।এতো দিন পরে মাঠে ফিরে বিপ্লব বলেন, ‘লকডানের মধ্যে বোলিং নিয়ে তেমন কাজ করিনি, বাসায় নিজের ভিডিও দেখতাম, চিন্তা করতাম কোথায় কি উন্নতি করা যায়। অনুশীলনে ফেরার পর থেকে শুরুতে লেগ স্পিন করেছি, এখন গুগলি, ফ্লিকার, এগুলো নিয়ে কাজ করছি। আশাকরি সামনে ভালো কিছু করবো।’

এ মাসেই লংকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল, খেলবে তিনটি শেষ। টেস্ট দলে বিপ্লবের থাকার সম্ভাবনা খুবই কম। তবুও নিজেকে প্রস্তুত রাখছেন বিপ্লব। বিপ্লবের ভাষায়,’ প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে লাল বলে খেলার, কখনো সুযোগ পেলে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। এখন থেকেই লাল বলের জন্য প্রস্তুত হচ্ছি।’

নিউজ ক্রিকেট/সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »