নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হাই পারফরম্যান্স দল ও বিপিএলে দুর্দান্ত বোলিং করে নির্বাচকদের নজর কেরেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। এরপর টি২০ অভিষেক হলেও করতে পারেননি প্রত্যাশা পূরণ।এবার হাসানের সামনে হাতছানি দিচ্ছে লাল বলের ক্রিকেটে অভিষেকের। সাদা জার্সি আর সবুজ ক্যাপ পাওয়ার অপেক্ষায় থাকে প্রতিটা ক্রিকেটারের। তবে এবারের শ্রীলংকা সিরিজে সম্ভাবনা আছে এই তরুণ পেসার হাসানের।
আসন্ন শ্রীলংকা সফরতে সাত পেসার নিয়ে সফরে যাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এরই সুবাদে লঙ্কা সফরেই নিজের অভিষেকের আশা করছেন তরুণ পেসার হাসান মাহমুদ।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে বোলিং পারফরম্যান্স দেখিয়ে সবার নজরে এসেছিলেন ঢাকা প্লাটুনের পেসার হাসান মাহমুদ। লাইন লেন্থ, গতি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি ।পরে টি২০ দলে ডাক পেয়ে খেলেছেন একটি ম্যাচও। এবারে সাদা বলে নিজের সেরাটা দেশকে দিতে প্রস্তুত এই ডানহাতি পেসার।
টেস্ট অভিষেক সম্পর্কে তরুণ পেশাব হাসান বলেন, ‘ইনশাআল্লাহ, আমি খেলার সুযোগ পেলে আমিও দল ও দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি এখানে (লক্ষ্মীপুর) অনেক দিন ধরে বোলিং অনুশীলন করছি। আমি শহীদ স্মৃতি স্কুল মাঠে গত তিন সপ্তাহ ধরে নিয়মিত বোলিং অনুশীলন করছি। এটি আমার বাড়ির পাশেই। আমি এখনই লাল-বল দিয়ে ‘স্পট বোলিং’ করছি। তার পাশাপাশি আমি ঘরে বসে আমার ফিটনেসের কাজ করছি। আমি ট্র্যাডমিলের রানিং করছি।’
হাসান আগ্রহী টেস্ট দলে খেলার জন্য, তিনি ইন্সুইং ,আউট সুইং দুটোই পারেন, রাহির সুইং, আর ইবাদতের গতির সাথে তিনি ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন।এক সপ্তাহের ভেতর ঢাকায় ফিরে এসে অনুশীলনে যোগ দেবেন তরুণ এই পেসার। অনুশীলন ক্যাম্পে তার বোলিংয়ে ডমিঙ্গো-গিবসন সন্তুষ্ট হলেই মিলবে লংকার বিমানে চড়ার ছাড়পত্র। তবে এই সিরিজের স্কোয়াডের যে রাহী, ইবাদত এর সাথে হাসান থাকবেন তা অনেক টা নিশ্চিত বলা চলে। শফিউল, রুবেলদের পিছনে ফেলে দলে ফিরতে পারেন আরেক স্পিড স্টার তাসকিন আহমেদ।
নিউজক্রিকেট/সুফিয়ান
