টসে হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড, দুই দলেই এসেছে পরিবর্তন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউথহ্যাম্পটনে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজিরা। আগের দুই ম্যাচ জয়ে ইতিমধ্যেই সিরিজ জয়ে বেশ উজ্জীবিত ইংলিশরা। শেষ ম্যাচ জয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় অজিরা।

আগের ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া মরগান ও ব্যক্তিগত কারণে বাটলারের বিশ্রামে দলে ফিরেছে জো ডেনলি ও স্যাম বিলিংস। মরগানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মঈন আলী। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন মঈন।

অপরদিকে টানা দুই হারে আগেই সিরিজ থেকে ছিটকে পড়ে অজিরা হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে দলে এনেছে তিন পরিবর্তন। ডেভিড ওয়ার্নারের বদলী দলে ফিরেছেন ম্যাথু ওয়েড, এলেক্স ক্যারির বাজে পার্ফরমেন্সে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ এবং প্যাট কামিন্সের বদলে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড।

ইংল্যান্ড দলঃ টম ব্যান্টন, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো ডেনলি, স্যাম বিলিংস, মঈন আলী (অধিনায়ক), ক্রিস জর্ডান, টম কারান, জোফরা আর্চার, আদিল রাশিদ ও মার্ক উড।

অস্ট্রেলিয়া দলঃ ম্যাথু ওয়েড, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মার্কাস স্টোয়েনিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, এশটন এগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, এডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »