নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জ্যামাইকা তালাওয়াইসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এর এবারের আসরের প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখলো ত্রিনবাগো নাইট রাইডার্স।
চলতি আসরের প্রথম রাউন্ডে ১০ ম্যাচের ১০টিতেই জিতে গ্রুপ পর্বের অপরাজিত চ্যাম্পিয়ন হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যামাইকা! আখিল হোসেনের ঘূর্ণিতে ২৫ রানেই ৪ উইকেট হারায় আন্দ্রে রাসেলের দল। বোনারের ৪২ বলে ৪১ ও রভমান পাওয়েলে ৩৫ বলে ৩৩ রানের ধৈর্যশীল ইনিংসে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান সংগ্রহ করে জ্যামাইকা। ত্রিনবাগোর পক্ষে আখিল হোসেন ৪ ওভারে ১৪ রানে ৩ টি ও খ্যারি পিরে ৪ ওভারে ২৯ রানে নেন ২ উইকেট।
জবাবে অল্প রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে সুনীল নারিন দ্রুত ফিরলেও সিমন্সের অর্ধশতক ও ওয়েবস্টারের ব্যাটে ৫ ওভার হাতে রেখে ৯ উইকেটে বড় ব্যবধানে জয় পায় ত্রিনবাগো নাইট রাইডার্স। সিমন্স ৪৪ বলে ৫৪ ও ওয়েবস্টার ৪৩ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ সেরার পুরষ্কার টা ওঠে দূর্দান্ত বল করা আখিল হোসেনের হাতেই। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ৩ঃ৩০ মিনিটে মাঠে নামবে সেন্ট লুসিয়া জোকস ও গায়ানা আমাজান ওয়ারিয়র্স।
নিউজক্রিকেট/এইচএএম
