ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ হবে অজিরা?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউদহ্যাম্পটনে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ সময় রাত ১১ টায় মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জয়ে ২-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংলিশরা। অপরদিকে আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে জয় পেতে মরিয়া অজিরা।

প্রথম টি-টোয়েন্টিতে নাটকীয় ২ রানের হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের সামনে দাঁড়াতেই পারেনি অজিরা। প্রথমে ব্যাট করে ফিঞ্চ-স্টোয়েনিসের ব্যাটে ৭ উইকেটে ১৬২ রান করে সফরকারীরা। জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাটলারের ঝড়ে ৬ উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা৷ টানা দুই জয়ে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।

অজিদের এমন হারে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমেও। দলের টপ অর্ডারে রান না পেলে দলের হাল ধরতে পারছেন না কেউই! ম্যাক্সওয়েল মিডল অর্ডারে ব্যাট করায় শেষ দিকে দ্রুত রান তোলার মতো নেই কোনো ফিনিশার। অপরদিকে ফিঞ্চের কিছু দৃষ্টিকটু বাজে সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে তার অধিনায়কত্ব নিয়েও। বিগ ব্যাশে ভালো করলেও জাতীয় দলে থিতু হতে পারছেন না এলেক্স ক্যারি ও মার্কাস স্টোয়েনিস। অপরদিকে শেন ওয়ার্নের উওরসূরী মনে করা এডাম জাম্পাও বল হাতে ব্যর্থ। সবমিলিয়ে অজি দলের অবস্থা বেশ শোচনীয়।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইওয়াশের লজ্জা এড়াতে পেতে হবে জয়। দুই হারে দলে পরিবর্তন আসছে তা প্রায় নিশ্চিত। এলেক্স ক্যারির বদলী দেখা যেতে পারে ম্যাথু ওয়েড কে সাথে এডাম জাম্পার বদলী নাথান লায়ন ও রিচার্ডসনের বদলে যায়গা পেতে পারেন অলরাউন্ডার মিচেল মার্শ। এদিকে সিরিজ জয়ে স্বস্তি থাকা ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচে খেলছেন না জস বাটলার। তার বদলে ওপেনিংয়ে সুযোগ মিলবে টম ব্যান্টনের। এছাড়া দ্বিতীয় ম্যাচে আঙ্গুলের ইঞ্জুরিতে বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানের৷ সব মিলিয়ে শেষ ম্যাচে হয়তো দেখা যাবে একাধিক পরিবর্তন। দলে সুযোগ পেতে পারেন জো ডেনলি ও স্যাম বিলিংস।

টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ১১ই সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »