ক্রিকেটার সাইফ হাসান ও বিসিবির একজন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় দলের তরুণ ক্রিকেটার সাইফ হাসান ও বিসিবির একজন সাপোর্ট স্টাফের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল বিসিবির তত্ত্বাবধানে জাতীয় দলের ১৭ ক্রিকেটারের করোনা পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করা হয় বাসায় গিয়ে গিয়ে। আর রিপোর্ট আসলে সাইফ হাসান ও বিসিবির একজন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে।

প্রথম দিন ১৭ জন ক্রিকেটার আর ২৪ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। ১৭ জন ক্রিকেটারের ভেতরে করোনা আক্রান্ত হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান। আর তার সঙ্গে ফলাফল পজিটিভ এসেছে জাতীয় দলের ট্রেনার নিক লি-এর।

এদিকে ১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানোর কথা থাকলেও সেটি এগিয়ে নিয়ে আসা হয়। একক অনুশীলন চলাকালে এক সাপোর্ট স্টাফের দেহে করোনার উপস্থিতি পাওয়ার ফলেই এই পরীক্ষার সময় এগিয়ে আনে বিসিবি।

এতদিন ব্যক্তিগত অনুশীলন হলেও ক্রিকেটারদের এই করোনা পরীক্ষার পর মূলত শুরু হবে দলগত অনুশীলন। একজন ক্রিকেটার করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলে তারপরেই অংশ নিতে পারবেন দলগত অনুশীলনে।

সবকিছু ঠিক থাকলে এই মাসের শেষ দিকে শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। শ্রীলংকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »