টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের কোটা ৫ ওভার করার দাবি ওয়ার্নের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত একজন বোলার ৪ ওভার বোলিং করার সুযোগ পায়। ওয়ানডে ক্রিকেটের বোলিং কোটা হিসেবে করে টি-টোয়েন্টিতে এসে এটি ৪ ওভারে হয়েছে। ৫ জন বোলার ৪ ওভার বোলিং করে সবমিলিয়ে ২০ ওভার বোলিং করে।

কিন্তু টি-২০ ক্রিকেটের এই নিয়মটা বদলাতে চান অস্ট্রেলিয়ান সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। তিনি মনে করেন টি-২০ ক্রিকেটে ব্যাটে বলে সমান প্রতিদ্বন্দ্বী আনতে হলে বোলারদের বোলিং কোটা ৫ ওভার করে দেয়া উচিত।

সম্প্রতি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘চারজন বোলার ৫ ওভার করে বোলিং করলে কেমন হবে? আমি মনে করি ব্যাটে-বলে এটা প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করবে। আপনি যতটা সম্ভব আপনার সেরা বোলারকে বল করাতে চাইবেন, টি-টোয়েন্টি অনেক বেশি ব্যাটসম্যানদের পক্ষে।’

ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘এদের মতো (আর্চার এবং উড) যখন দুজন বোলার থাকবে আপনার আপনি তাদের আরও এক ওভার দিতে চাইবেন। তাদের পাঁচটি ওভার দেয়া কি ভালো হবে না? আপনার অবশ্যই আটজন বোলার থাকতে হবে। যাই হোক আমি প্রত্যেককে পাঁচ ওভার করে বল করতে দেখতে চাই।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »