শেষ টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না বাটলারকে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে বায়ো সুরক্ষিত পরিবেশ সুনিশ্চিত করতে বলা হয়েছিল সকল ক্রিকেটারকে। তবে বায়ো সুরক্ষিত ভাঙ্গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেন ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলার। পারিবারিক কারণেই তিনি বায়ো সুরক্ষিত পরিবেশ ভেঙ্গেছেন বলে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসিবি। সেই সঙ্গে আরও জানানো হয় আগামী বৃহস্পতিবার তিনি বায়ো সুরক্ষিত পরিবেশের মাধ্যমে আবার দলে প্রবেশ করবেন এবং শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন।

বাটলারের না খেলায় শেষ ম্যাচে ব্যক্তিগত বড় ইনিংস খেলার সুযোগ থাকছে টম ব্যান্টনের জন্য। বাটলারের অবস্থানে ব্যাট করতে নামার সুযোগ হতে পারে তার জন্য। এখন পর্যন্ত চলতি সিরিজে দুই ইনিংসে ১০ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বাটলার থাকছেন না নিশ্চিত তবে অধিনায়ক মরগানের না থাকা নিয়েও রয়েছে গুন্জন। গত ম্যাচে আঙুলে বড়সড় এক আঘাত পেয়েছেন এই ইংলিশ অধিনায়ক। যদিও ইতোমধ্যে ইংল্যান্ডের সিরিজ নিশ্চিত হয়ে গেছে যে কারণে মরগানকে শেষ ম্যাচে নাও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় লাভ করে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »