শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা নেয়া শুরু হয়েছে। প্রথমে ১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করানোর কথা থাকলেও অনুশীলনের সময় এক ট্রেনারের করোনা পোজিটিভ হওয়াতে জরুরি ভাবে সবার করোনা পরীক্ষা করানো হচ্ছে।

এই করোনা টেষ্টের ফলাফলের পর ক্রিকেটাররা দলগত অনুশীলন শুরু করতে পারবেন। এর আগে তারা একক ভাবে শারীরিক দূরত্ব রেখে অনুশীলন চালিয়েছিলো। ক্রিকেটারদের বাড়ী বাড়ী গিয়েই তাদের নমুনা নেয়া হচ্ছে।

ইতিমধ্যে মুশফিকুর রহিম,মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান তাদের নমুনা দিতে সক্ষম হয়৷ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরীক্ষার ছবি প্রকাশ করেন।

এতদিন আগে থেকে করোনা পরীক্ষার সুবিধা হলো কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে থাকে তাহলে তারা সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ পাবে। খেলোয়াড়দের মোট ৪ বার করোনা টেষ্ট করানো হবে।

অতি শীগ্রই যানা যাবে খেলোয়াড়দের করোনার ফলাফল। ফলাফল পাওয়ার পর নেগেটিভ আসলে আগামী ৯ সেপ্টেম্বর হতে ক্রিকেটাররা দল বেধে অনুশীলনে যোগ দিতে পারবে।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর এই করোনা পরীক্ষার মাধ্যমে শ্রীলঙ্কা সফরের প্রথম ধাপ সম্পন্ন হচ্ছে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »