নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড ক্রিকেট দলের একসময়ের কান্ডারী ব্যাটসম্যান ছিলেন ইয়ান বেল। শেষ জাতীয় দলে তাকে দেখা গেছে পাঁচ বছর আগে। তবে ইংল্যান্ডের ঘরোয়া লিগ চালিয়ে যাচ্ছিলেন। তবে গতকাল হঠাৎ করেই চলমান ঘরোয়া মৌসুম শেষে সকল প্রকার পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। শনিবার (৫ সেপ্টেম্বর) এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে দেখা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে টেস্টে ২০১৫ সালে। গতবছর ঘরোয়া মৌসুমে বেল পুরোটাই খেলতে পারেননি ইনজুরির কারণে।
ক্রিকেট থেকে তিনি দীর্ঘ সময় ধরে দূরে থাকার পরই ভক্তসকলকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দিলেন বেল। নিজের টুইটারে এক বার্তায় বেল লিখেন, ‘ইংল্যান্ড এবং ওয়ারউইকশায়ার উভয়ের পরতি আমি কৃতজ্ঞ আমার বাল্যকালের স্বপ্ন পূরণ করার সুযোগ করে দেয়ার জন্য। আমার পুরো ক্যারিয়ার জুড়ে কাজ করেছি ক্লাবের হয়ে ট্রফি জিততে। আমি এবং আমার পরিবার উভয়ই অত্যন্ত গর্বিত। আমি কৃতজ্ঞ ক্লাবের সাথে যুক্ত প্রত্যেকের কাছে; কর্মী, খেলোয়াড়, অনুরাগী এবং এই সময়ের মধ্যে আমি যে কারও সাথে কাজ করেছি। সবাইকে ধন্যবাদ।’
সর্বপ্রথম ১৯৯৯ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল বেলের। আর গত মাসের ২২ তারিখ ক্লাবের হয়ে খেলেছেনন সর্বশেষ ম্যাচটি। বেলের ২০ বছরের বেশি এই ক্যারিয়ারে প্রথম সারির ক্রিকেটে খেলেছেন ৩১১টি ম্যাচ। যেখানে রান করেছেন ২০ হাজার ৩০০। ৫৭টি শতকের পাশাপাশি তার রয়েছে ১০৩টি অর্ধশতক। ক্যারিয়ার সেরা ইনিংস ২৬২ নট আউট। পার্ট টাইম বোলার হিসেবেও বেশ ভালো ছিলেন বেল। ৩১১ ম্যাচে নিয়েছেন ৪৭টি উইকেট যেখানে রয়েছে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৪/৪।
নিউজক্রিকেট/শাওন
