নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুরুতেই অংশগ্রহণ করে আসছে। এই দল মানে ভিরাট কোহলি আর কোহলি মানেই যেনো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরু থেকেই এই দলের অংশ কোহলি।
তিনি তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছেন এই দল দিয়ে। শুরুতে নিয়মিত হতে না পারলেও ধীরে ধীরে এই দলের মূল শক্তি হয়ে উঠেন তিনি। ২০১৩ সালে পান অধিনায়কত্বের দায়িত্ব। ১২ বছর অংশগ্রহণ করেও এই দল একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি।
তবে ফলাফল যাইহোক কোহলি তার আইপিএল ক্যারিয়ার এই দলের হয়েই শেষ করতে চান বলে জানান। তিনি বলেন, ‘আমরা সবসময় শিরোপার স্বপ্ন দেখেছি। আমি এই দলটি ছাড়ার কথা চিন্তাও করতে পারি না। কেননা এই ফ্র্যাঞ্চাইজিটি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে।’
ফলাফল নিয়ে তিনি বলেন, ‘সিজন ভালো গেল কি গেল না সেটা নিয়ে আপনি আবেগি হতে পারেন, তবে আরসিবির প্রতি আনুগত্য সত্যিই আলাদা কিছু। আমি যতদিন আইপিএল খেলি, কেমন খেলি জানি না, আমি এই দল ছাড়ব না।’
‘১২ বছর হয়ে গেছে। এটা দারুণ একটা সফর। অনেক মানুষের জন্য আরসিবির হয়ে আমরা আমাদের কাঙ্খিত শিরোপা পেতে চাই। আমরা তিনবার এর কাছাকাছি চলে গিয়েছিলাম, কিন্তু তা পাইনি’ – সাথে যোগ করেন তিনি।
নিউজক্রিকেট/আরআর
