জঙ্গির স্বরণে ক্রিকেট টুর্নামেন্ট, আটক ১০

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাম্বু কাশ্মীরে জঙ্গির স্বরণে এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। জঙ্গি স্বরণে আয়োজন করায় আয়োজক ১০ কিশোরকে আটক করেছে সেখানকার পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার ঘঠেছে।

জানা যায়, এটি আয়োজন করা হয়েছিলো সৈয়দ রুবন নামে এক ব্যাক্তির নামে। তিনি একজন জঙ্গি আর তিনি পুলিশের সাতে বন্দুক যুদ্ধে গত বছর নিহত হয়। রুবনের ছোট ভাই তাজমুল এই টুর্নামেন্টটির মূল আয়োজক।

এই ধরণের কর্মকান্ড শান্তির আওতাভুক্ত। কারণ কেউ জঙ্গির প্রতিনিধিত্ব করা বেআইনী কাজ। আইন অনুযায়ী তাদের সাজা দেয়া হবে। দোষীদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সাথে জরিমানাও গুনতে হতে পারে তাদের।

এই ব্যাপারে স্থানীয় এক পুলিশ বলেন, ‘তাজমুল তার নিহত ভাইয়ের স্মরণে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলো। তার ভাই রুবান জঙ্গি ছিলেন। ২০১৯ সালে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছিল। তিনি তার ভাইয়ের নাম সম্বলিত জার্সি বিতরণ করে টুর্নামেন্টের খেলোয়াড়দের বিতরণ করেছিলেন। সেই সঙ্গে সেটি দেখতে অনেক মানুষের ভীড় হয়েছিল। স্পষ্টতই এই অনুষ্ঠানটি বিদ্রোহকে সমর্থন করার উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছিল।’

এদিকে রুবেনের ভাই দোষী তাজমুল জানান তিনি তার ভাইয়ের স্বরণে এমন করেছে। তিনি বলেন, ‘আমি এই জার্সি বিতরণ করেছি কারণ ক্রিকেট রুবানের প্রিয় খেলা ছিলো। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন, এবং তার বন্ধুদের দ্বারা প্রশংসিত হয়েছিলেন।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »