পেসারদের ফিটনেস নিয়ে কাজ করাই গিবসনের মূল লক্ষ্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অন্য সবার মত করোনাভাইরাসের কারণে ৪ মাসের বেশি সময় কোনো খেলা আর অনুশীলন ছাড়া কাটিয়েছে জাতীয় দলের পেসাররা। তাই স্বাভাবিক ভাবেই তাদের ফিটনেসের উপর প্রভাব পড়েছে৷ এই ফিটনেসের ঘাটতি কাটানোই এখন মূল লক্ষ্য টাইগার পেস বোলিং কোচ ওটিস গিবসনের।

ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বাংলাদেশ পেস ইউনিটের পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন। তিনি জানান তার প্রথম লক্ষ্য পেসারদের আগের ফিটনেস ফিরিয়ে আনা কিনবা এর চেয়ে ভালো কিছু করা।

তিনি বলেন, ‘আপনি জানেন যে লকডাউন সময়কালে বোলাররা অনেকটা ফিটনেস নিয়ে কাজ করেছে। আমি জানি যে ছেলেরা বোলিংটা আগের মতো অনেকটাই ফিরে এসেছে। ঢাকা এবং শ্রীলঙ্কায় যখন আমরা ক্যাম্প করবো, তখন আগে ছেলেদের যথাসম্ভব ফিট করার চেষ্টা আমাদের প্রথম কাজ হিসেবে থাকবে।’

‘তিনটি অনুশীলনের শিডিউল পেয়েছি আমরা যাতে নিশ্চিত হওয়া যায় যে সিরিজটির জন্য মূল খেলোয়াড়রা তাদের পর্যাপ্ত সময় পায়। সেই সঙ্গে টেস্টের জন্য মতো উপযুক্ত হতে পারে’ – সাথে যোগ করেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানো প্রস্তুতি ম্যাচও খেলবে কিছু। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে ৩ পেসার খেলানোর।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »