শ্রীলংকা সিরিজের গেম প্লান নিয়ে ধারণা দিলেন গিবসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলংকা সিরিজের মাধ্যমে করোনাকে পিছনে ফেলে মাঠের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। শুরু হয়েছে অনুশীলন, দলগত অনুশীলন না হলেও আলাদা আলাদা ভাবে দেশের বিভিন্ন ভেন্যুতে অনুশীলন করছে ক্রিকেটাররা। এখন ক্রিকেট পারায় আলোচনার কেন্দ্রবিন্দুতে লংকা সিরিজ। এই সিরিজের গেম প্ল্যান নিয়ে গণমাধ্যমকে ধারণা দিলেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

শ্রীলংকা সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ দল, যা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশ এখনো কোন ম্যাচ জিততে না পারায় সিরিজটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজের গেম প্ল্যান নিয়ে ক্রিকবাজের সাথে কথা বলেন টাইগার দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন । গেম প্ল্যানের সাথে জানিয়েছেন তার নিজের ভাবনা ও চাওয়াও।

গিবসন বলেছেন, ‘যদি আমরা ২০ জনকে বাছাই করি তাহলে সবাইকেই উপযুক্ত হতে হবে যেন সেরা একাদশ তৈরি করা যায়। আমরা ২০ জনের স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে পারি। যেখানে অন্তত তিন, চার কিংবা পাঁচ জন পেস বোলার থাকবে।’

নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের উদাহরণ টেনে গিবসন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন আগে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ২০-২৫ জন ক্রিকেটার নিয়ে। আমি মনে করি যদি আমাদের ২০ জন ক্রিকেটার থাকে তাহলে আরো বেশি অপশন পাওয়া যাবে। আমি মনে করি না যে আমাদের ১৫ জনের স্কোয়াড গঠন করা উচিত।’

ক্রিকেট পারায় গুঞ্জন আছে শ্রীলংকা সিরিজে খেলতে পারে তিন পেসার, তবে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি এই ক্যারিবীয় কোচ। তার মতে কন্ডিশন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত, তাই এখনই কিছু বলতে নারাজ গিবসন।গিবসনের ভাষ্যমতে, ‘যদি কন্ডিশন তিন জন পেসার খেলানোর মতো হয় তাহলে সেটাই করা হবে। আমি যদিও জানি না যে আমরা তিন পেসার খেলাতে পারবো কিনা। কিন্তু এই সফরে এর চেয়েও বেশি কিছু করতে পারি। তবে আপনি কখনোই কন্ডিশন না বুঝে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।’

নিউজ ক্রিকেট/সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »