বিপিএল না হলে বড় ক্ষতির সম্মুখীন হবে বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বড় কয়েকটি আয়ের উৎস মধ্যে একটি ফ্র‍্যাঞ্চাইজি লিগ বিপিএল। করোনার কারণে যদি এটা আয়োজন সম্ভব না হয় তাহলে বড় ক্ষতির মুখে পড়বে বিসিবি।

করোনা কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া সব এখনো বন্ধ। সামনে শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে। স্থগিত হয়ে গেছে অনেক সিরিজ। তাই অন্য সব ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতি স্বাভাবিক ভাবেই হচ্ছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষতি অন্য বোর্ডের তুলনায় কিছুটা কম।

টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ স্থগিত হয়ে যাওয়ায় কিছু অর্থ আপাতত পাচ্ছেনা বিসিবি। এই দুই টুর্নামেন্ট থেকে নূন্যতম ৫ লাখ আয় করা যেতো। কিন্তু তা এখন আসছেনা। যখন আবার আয়োজন হবে তখন এই অর্থ পাওয়া যাবে৷ এইদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে আয় করা যেতো ২৫ কোটি টাকা মত। স্পনসর, টিভি স্বত্ব ও ঘরোয়া লিগ থেকেও বিসিবি পায় মোটা অংকের টাকা।

আর্থিক ক্ষতির ব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আনুমানিক হিসাব করা যাবে না। এগুলো নির্ভর করবে আইসিসি কীভাবে তাদের স্পন্সরদের সঙ্গে চুক্তি করে। আর্থিকভাবে বড় ক্ষতি হচ্ছে না, কিছুটা ক্ষতি হচ্ছেই। হচ্ছে না বলাটা ঠিক হবে না। ইতিবাচক দিক হচ্ছে এগুলোর আবার তারিখ ঠিক হয়ে গেছে। ২০২০ এ যেটা হচ্ছে না, সেটা ২০২১ এ হবে। এশিয়া কাপেরও তারিখ একটা ঠিক করা আছে। তারিখ যেহেতু ঠিক করা আছে, ঐ ভাবে চিন্তা করলে বড় অঙ্কের ক্ষতি হবে না। কারণ টুর্নামেন্টটা তো হচ্ছে।’

এইদিকে বিপিএল এর ব্যাপারে তিনি বলেন, ‘এসব কিছু জায়গা আছে যেখানে আমাদের আর্থিক ক্ষতি হবে, এটা তো হবেই। এটা আপনাকে মেনে নিতেই হবে। আবার আমাদের একটা বড় ক্ষতি হবে যদি বিপিএলটা না করতে পারি।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »