চরম নাটকীয়তার ম্যাচে ইংল্যান্ডের ২ রানের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউদহ্যাম্পটনের রোজ বোলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২ রানে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করলো ইংলিশরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাটলারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ইংলিশরা। ৪ ওভারের স্কোর বোর্ডে ৪৩ রান দাড় করায় স্বাগতিকরা। বেয়ারস্টোর ৮ আর বাটলারের ২৯ বলে ৪৪ রানের পর অজি বোলারদের দাপটে উইকেট হারাতে থাকে ইংলিশরা। মরগান, ব্যান্টন, মঈন আলীরা কেউই নিজেদের সামর্থ্যের যোগানটুক দিতে না পারায় ১২ ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯১। একপাশে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক প্রান্তে মালানের দূর্দান্ত ফিফটিতে ফাইটিং স্কোর দাঁড় করায় ইংলিশরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬২ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ মালান ৪৩ বলে ৬৬ রান করেন। ৩ জন ছাড়া কেউ পার করতে পারেননি দুই অংকের কোটা। অজিদের পক্ষে ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন ম্যাক্সওয়েল ও ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট শিকার করেন কেন রিচার্ডসন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মার কাট-কাট ব্যাটিং করেন ফিঞ্চ-ওয়ার্নার। ওপেনিং জুটিতেই আসে ৯৮ রান! একসময় মনে হচ্ছিলো বেশ বড় ব্যবধানেই হয়তো জয় পাচ্ছে অজিরা! তবে খুব দ্রুতই অজিদের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে কিছুটা ভীত গড়েন ইংলিশ বোলাররা। ১১ ওভারে ৯৮ রানে বিনা উইকেট থেকে ১৩৩ রানেই ৫ উইকেট নেই অজিদের। ইংলিশদের দূর্দান্ত বোলিংয়ে অজিদের জন্য বাউন্ডারি যেনো ছিলো স্বপ্নের মতো! শেষ ওভারে প্রয়োজন ছিলো ১৫ রানের। তবে শেষ পর্যন্ত ২ রানের জয়ে শেষ হাসিটা হাসো ইংলিশরাই!

আগামী ৬ই সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »