নিউজ ডেস্ক »
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের। এবারের ভেন্যু নির্ধারিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বিসিসিয়আই সব ধরণের প্রস্তুতি সেরে রাখছে আইপিএলকে ঘিরে। এর অংশ হিসেবে তারা প্রকাশ করেছে এবারের আইপিএলের ভারতীয় ধারাভাষ্যকারদের তালিকা। সে তালিকায় নেই জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
সঞ্জয়ের না থাকাটা প্রায় অনুমেয় ছিলো। এর আগে তাকে বিসিসিআইয়ের আন্তর্জাতিক ম্যাচের প্যানেল থেকে বাদ দেয়া হয়েছিলো। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিলো ক্রিকেটার ও অন্য ধারাভাষ্যকারদের ছোট করে দেখানোর কারণে তাকে বাদ দেয়া হয়৷
এরপর অবশ্য সঞ্জয় বিসিসিআইয়ের নিকট তার ভুল বুঝতে পেরে চিঠি দিয়েছিলো। তাদের কথামতো কাজ করবেও বলে জানান তিনি। তবে বিসিসিআইয়ের এসবে মন গলেনি। তাই তাকে এবারের আইপিএল থেকে বাদেই দিয়ে দেয়া হলো।
ভারতীয় ধারাভাষ্যকারদের মধ্যে আছেন সুনিল গাভাস্কার, লক্ষ্মণ শিবরামকৃষ্ণ, মুরলি কার্তিক, দীপ দাশগুপ্ত, রোহন গাভাস্কার, হার্শা ভোগলে এবং ভারত নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার অঞ্জুম চোপড়া।
নিউজক্রিকেট/আরআর
