করোনা টেস্টে নেগেটিভ সাকিব

নিউজ ডেস্ক »

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে। নিষেধাজ্ঞা শেষেই আবার ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব। এই বছরের মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি, গত মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন সাকিব। দেশের বিমান ধরার আগে এক দফা করোনা পরিক্ষা করে নেগেটিভ ফল পেয়েছিলেন। নিশ্চিত হতে দেশে ফিরে আবারো করোনা পরিক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সাকিব।

গতকাল নমুনা দেওয়ার পরে আজ রিপোর্ট হাতে পেয়েছেন এই দেশসেরা অলরাউন্ডার। ২য় দফায় করোনা পরিক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন সাকিব আল হাসান, বিষয়টি  নিশ্চিত করেছেন সাকিবের পারিবারিক এক সূত্র।

দুই এক দিনের ভিতরেই নিজের পুরোনো প্রতিষ্ঠান বিকিএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান। বিকেএসপিতে ক্রিকেটীয় ফিটনেস ফিরে পেতেই কাজ করবেন তিনি।সাকিব যেন ছন্দ নিয়েই আবার মাঠে ফিরতে পারেন, সেই ভাবেই ছক করছেন বিকেএসপির উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের সাথে অনুশীলন করতে পারবেন না সাকিব, তবে ব্যক্তিগত ভাবে নিতে পারবেন জাতীয় দলের কোচদের পরামর্শ। বিকেএসপিতে সাকিবের অনুশীলনে সাহায্য করবেন সাকিবের আরেক গুরু সালাউদ্দিন।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার ছাড়পত্র সাকিব পাবেন ২৯ অক্টোবর, ৩০ অক্টোবর থেকে আবারো জাতীয় দলের জার্সি গায়ে মাঠ কাপাতে পারবেন সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে ৩১ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ২য় টেস্ট ম্যাচ দিয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »