নিউজ ডেস্ক »
২০১৭ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরে যাত্রা শুরু হয় ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের। যার লক্ষ্য নড়াইলের মানুষের সেবা, ও নড়াইলকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলা । যাত্রা শুরুর পর থেকেই জেলাজুড়ে স্বাস্থ্যসেবা, কৃষি,শিক্ষা, সংস্কৃতি,খেলাধুলাসহ নানা উন্নয়নমূলক কাজ করে আসছে মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এ বছর নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন,হাসপাতালের নির্মাণব্যয়ে খরচ করা হবে মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে।
আজ শুক্রবার বেলা ১১ টায়,শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহসভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম। এ অনুষ্ঠানেই নিশ্চিত করা হয় হাসপাতাল নির্মাণের বিষয়টি।
করোনা মহামারীর জন্য সারা বিশ্ব যখন বিপর্যস্ত, তার আঁচ লেগেছিল এই বাংলাদেশেও। বিভিন্ন মানুষ নিজ নিজ যায়গা থেকে এগিয়ে এসেছেন, ক্রিকেটাররাও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। সাকিব, মুশফিক, সৌম্য সহ বিভিন্ন ক্রিকেটাররাও নিলামে তুলেছিল তাদের প্রিয় এক একেকটা জিনিস, বাদ যায়নি অনুর্ধ ১৯ দলের ক্রিকেটাররাও৷ বসে থাকেননি মাশরাফীও , নিজের সবচেয়ে প্রিয় সঙ্গী ব্রেসলেটটাই উঠিয়েছিলেন নিলামে।নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হয় মাশরাফীর প্রিয় ব্রেসলেট,সেই অর্থের একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে।
ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা দিয়ে তৈরি হবে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল।যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বল্প খরচে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ।নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন শুরু থেকেই মানুষের সেবায় কাজ করে যাচ্ছে নিরলস ভাবে, মাশরাফি বি মোর্ত্তজা সংসদ সদস্য হওয়ার পর থেকে তাদের কাজের অগ্রগতি বেড়েছে আরো কয়েক গুনে।
