নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং। সঠিক কারণ জানা না গেলেও ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে পারিবারিক কারণে তিনি এই বছরের আইপিএল খেলছেন না।
এর আগে আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও দল থেকে ফিরে আসেন। দলে ধোনির দল চেন্নাই কিছুটা চাপে থাকবে এবারের আইপিএল শুরু হওয়ার আগেই।
হরভজন সিং এবারের শুরু থেকেই দলে ছিলেন না। এবারের আয়োজক ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ছিপাকে ৫ দিনের অনুশীলন ক্যাম্পেও আসেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি দলের সাথে আরব আমিরাতেও জাননি। তাই ধারণা করা হয়েছিলো তিনি হয়তো এবার খেলবেন না, সেটিই সত্যি হল।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর হতে এবারের আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এখনো সূচি প্রকাশ করা হয়নি। গত মার্চে শুরু হওয়ার কথা থাকলে তা করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়।
নিউজক্রিকেট/আরআর
