রাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নিউজ ডেস্ক »

সাউদাম্পটনের এজেস বোলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দু’দল। সদ্য পাকিস্তানের বিপক্ষে ১-১ সমতায় সিরিজ শেষ করে ইংলিশরা। অপরদিকে করোনার পরবর্তী সময়ে প্রথমবারের মতো মাঠে নামবে অজিরা। শেষ ১০ টি-টোয়েন্টির ৯ জয়ে বেশ উজ্জীবিত অজিরা।

এদিকে অজিদের বিপক্ষে সিরিজের জন্য দলে ফিরেছেন বিশ্রামে থাকা জস বাটলার, স্যাম কারান ও জোফরা আর্চার। জেসন রয়ের অনুপস্থিতিতে ওপেনিংয়ে জুটি বাধবেন বেয়ারস্টো ও বাটলার। এদিকে বাটলার ফেরায় জায়গা ছাড়তে হতে পারে পাকিস্তানের বিপক্ষে দূর্দান্ত পার্ফরমেন্স করা টম ব্যান্টনকে। তিনে ডেভিড মালানের জায়গাটাও প্রায় নিশ্চিত।

অপরদিকে বেশ শক্তিশালী দল নিয়ে ইংলিশ রাজ্যে পা রেখেছে অজিরা। ডেভিড ওয়ার্নার, এ্যরন ফিঞ্চদের সাথে আছেন স্মিথ, ম্যাক্সওয়েল, স্টার্করা। বিগ ব্যাশে দূর্দান্ত পার্ফরমেন্স করে দলে জায়গা করে নিয়েছেন স্টোয়েনিস, ম্যাথু ওয়েডরা। সব মিলিয়ে ১৬ সদস্যর বেশ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (এসিবি)

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শেষে তিন ম্যাচের ওয়ানডের জন্য ম্যানচেস্টারে যাবে দু’দল। করোনার প্রকোপে পূর্বের সিরিজের ন্যায় এই সিরিজেও স্টেডিয়াম থাকছে দর্শকশূন্য।

ইংল্যান্ড স্কোয়াডঃ- ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, জস বাটলার, আদিল রাশিদ, মঈন আলী, জোফরা আর্চার, মার্ক উড, ডেভিড মালান, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডান, জো ডেনলি ও টম কারান।

অস্ট্রেলিয়া স্কোয়াডঃ- এ্যারন ফিঞ্চ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, এলেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল মার্শ, এশটন এ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, এডাম জাম্পা, ম্যাথু ওয়েড, জস হ্যাজেলউড, নাথান লায়ন, সিন এবোট ও মার্কাস স্টোয়েনিস।

নিউজক্রিকেট২৪/ এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »