জানুয়ারির আগে শুরু হচ্ছে না ঘরোয়া ক্রিকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের শুরু থেকেই বন্ধ রয়েছে দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। দীর্ঘ এই বিরতি কাটিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও অনিশ্চয়তা রয়েই গেছে দেশের ঘরোয়া লিগ নিয়ে। দেশের ক্রিকেটাররা চাইছে তাড়াতাড়ি লিগ মাঠে ফিরুক। কিন্তু দেশের করোনা পরিস্থিতিরর কথা বিবেচনায় রেখে মাঠে খেলা ফেরাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে আজ না হোক কয়েকদিন বাদে হলেও ফেরাতে তো হবে ক্রিকেট। কবে ফিরছে ঘরোয়া ক্রিকেট এই নিয়ে সবসময় জোর গুঞ্জন চলছেই ক্রিকেট পাড়ায়। দেশের অনেক ক্রিকেটারের এই লিগের উপর ভর করেই দিন চলে তারা তীর্থের কাকের মতো চেয়ে রয়েছেন লিগ শুরুর অপেক্ষায়।

গতকাল বৃহস্পতিবার সিসিডিএমের একটি সূত্র দৈনিক একটি পত্রিকাকে জানান, ‘চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ঘরোয়া কোনো টুর্নামেন্ট হবার সম্ভাবনা নেই। সূত্রমতে জানা যায়, ‘ডিসেম্বর পর্যন্ত ক্লাব ক্রিকেটে কোনো টুর্নামেন্ট হবে না। পরিস্থিতি আসলে এমনই। যদি করোনা কমে আসে তাহলে ভিন্ন কথা।’

সিসিডিএম আরো জানায়, ‘মৌসুম শেষ হলেও আমরা চেষ্টা করবো প্রিমিয়ার লিগ করার। সেই আশায় আছি। আর করোনা পরিস্থিতি বুঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ লিগ নিয়ে জানুয়ারির পর সিদ্ধান্ত হবে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »