হায়দ্রাবাদের সর্বকালের সেরা একাদশে সাকিব-মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। এই আইপিএলে বাংলাদেশের সবচেয়ে নিয়মিত মুখ সাকিব আল হাসান। যদিও খেলতে পারছেন না এবারের আইপিএল নিষেধাজ্ঞার কারণে। এবারের আইপিএলে দেখা যাবে না কোন বাংলাদেশিকে। তবে খুশির সংবাদ পেয়েছে এদেশের ক্রিকেট সমর্থকরা। আইপিএল দল হায়দ্রাবাদের সর্বকালের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব ও মোস্তাফিজ।

সাকিব দীর্ঘ ৭ বছর খেলেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। পরে খেলেছেন হায়দ্রাবাদে। কলকাতাকে দু’বার শিরোপা পাইয়ে দেওয়া সাকিব হায়দ্রাবাদেও ছিলেন সফল।মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের প্রথম শিরোপা জয়ের অন্যতম হিরো ছিলেন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে জিতেছিলেন ইমার্জিং ক্রিকেটারের এওয়ার্ড। পরে তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সেও।

এবার ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডা প্রকাশ করেছে হায়দ্রাবাদের বিদেশিদের নিয়ে সর্বকালের সেরা একাদশ। যেখানে সাকিব এবং মুস্তাফিজ দুজনেই আছেন।

এই দলে ওপেনার হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, উইকেট রক্ষক এর ভূমিকায়ও থাকবে বেয়ারস্টো। তিন নাম্বারে আছেন উইলিয়ামসন। এ দলে সাকিন আছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে। দলে রাশিদ খান, ড্যারেন স্যামি, থিসারা পেরেরার মতো অলরাউন্ডার আছেন দলে । বোলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজের সাথে আছেন সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইন।

একনজরে দেখে নিবো দলটিঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মইসেস হ্যানরিকস, সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, রাশিদ খান, ডেল স্টেইন, মুস্তাফিজুর রহমান।

নিউজক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »