রোববার ঢাকা আসছেন ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর ( রবিবার) বাংলাদেশে পা রাখবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

শুরুতে তিনি ২ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিলো। কিন্তু কিছু জটিলতার কারণে তা পিছিয়ে বিসিবির তরফ থেকে বলা হয়েছে ৪ তারিখ আসবে। কিন্তু এরপরও আবারও সমস্যা হয়। এখন ঠিক হয়েছে ডমিঙ্গো আসছেন ৬ তারিখ।

এই ব্যাপারে পরিচালক বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘ডমিঙ্গোর ২ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল। তবে ফ্লাইট বিলম্বের কারণে তিনি ৬ সেপ্টেম্বর দেশে পৌঁছে যাবেন। ভেট্টরি এবং ম্যাকমিলান শ্রীলংকায় দলে যোগ দেবেন।’

এইদিকে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্পের জন্য মোট ৩৮ জনের একটি দল দেয়া হবে বলা জানান। করোনার কথা মাথায় রেখে এই স্কোয়াড দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এই মুহুর্তে মোট ৩৮ জন খেলোয়াড় বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন। প্রথম পর্যায়ে এই স্কোয়াডটি ২৮ ও পরে ২২ জনে নিয়ে আসা হবে। শ্রীলঙ্কা সফরের জন্য আমরা ২২ সদস্যের দল ঘোষণা করব বলে ভাবছি।’

উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর ৩ ম্যাচের টেষ্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »