নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় ৫ মাস পর যুক্তরাস্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গত বুধবার এসেই তিনি তার বনানী বাসায় উপস্থিত হন। নিয়ম অনুসারে কোয়ারান্টাইনে আছে। আজ বিকেল ৪টার সময় তার বাসায় গিয়ে তার করোনা টেষ্ট সম্পূর্ণ করা হয়।
করোন টেষ্টের ফলাফল অতি শীগ্রই পাওয়া যাবে। করোনা ফলাফল যদি নেগেটিভ আসে তাহলে তাকে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। তিনি তার ব্যাক্তিগত অনুশীলন শুরু করতে পারবেন।
আগামী অক্টোবরে সাকিবের ১ বছরের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সে লক্ষ্য নিয়ে সাকিব দেশে ফিরে এসেছে। তিনি এতদিন মাঠের বাইরে ছিলেন। ফলে নতুন ভাবে ফিটনেস আর স্কিল নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুশীলন করবেন।
তার সাথে থাকবেন তার কোচ ও বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব নিষেধাজ্ঞায় থাকায় এখনি বিসিবির কোনো সুযোগ সুবিধা নিতে পারবেন না।
নিউজক্রিকেট/আরআর
