নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের দ্রুতগতির বোলার মোহাম্মদ শামি। আজ ৩০ বছরে পা রাখলেন গতিময় এই বোলার। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছে সকলেই। ভারতের প্রতিটি ক্রিকেট ভক্ত তার জন্য শুভেচ্ছা জানাচ্ছে। শামি সেই পেস আক্রমণের অংশ যা ভারতকে দীর্ঘদিন ধরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এ নম্বরে রেখেছে। একমাত্র ভারতীয় বোলার হিসেবে তিনি ২০১২ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন। ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল (বিসিসিআই) ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শামির ৫/৩৫ স্কেলের একটি ভিডিও পোস্ট করেছিল এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
শামির ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাব সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করে এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছে। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শামিকে শুভেচ্ছা জানাচ্ছে প্রতিনিয়ত। তেমনি একজন স্বপ্নদীপ বিশ্বাস টুইটারে লিখেছেন, “শুভ জন্মদিন ! মোহাম্মদ শামী। ধারাবাহিক উইকেট শিকারী !! ”
শামি ভারতের হয়ে মাত্র ৪৯টি টেস্ট ম্যাচ খেলে ১৮০ উইকেট শিকার করেছেন। ৭৭টি ওডিয়াই খেলে ১৪৪ উইকেট সংগ্রহ করেন। টেস্ট এবং ওয়ানেডে তে ২০১৩ সালে এই গতিময় পেসারের অভিষেক হয়।
নিউজক্রিকেট/আজহার
