নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকাড’ আউট করে ক্রিকেট অঙ্গনে বেশ সমালোচিত হয়েছিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে এবার আসর শুরুর আগেই দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং জানিয়েছেন এই আউট না করার বিষয়ে অশ্বিনকে সতর্ক করবেন তিনি। চলতি মৌসুম চলাকালীন সময়ে দুজন একত্র হয়েছেন দিল্লীর অনুশীলন ক্যাম্পে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছেন অশ্বিন। মজা করে ছবির শিরোনামে অশ্বিন লিখেছেন, ‘রিকি পন্টিং এবং আমি সামাজিক দূরত্ব বজায় রেখেছি।’
গতবছর বাটলারকে মানকাড আউটের পর বেশ সমালোচনা হয় এ ব্যাপারে কিছুদিন আগে পন্টিং বলেছিলেন, ‘আমি তাঁর সঙ্গে সর্বপ্রথম মানকাড আউট নিয়ে কথা বলব। সে গত বছর আমাদের দলে ছিল না। এই বছর অনেক চেষ্টা করে আমরা তাঁকে দলে পেয়েছি। দেখুন, সে ভয়ংকর বোলার এবং দীর্ঘকাল ধরে আইপিএলে ভালো করছে। কিন্তু গেল মৌসুমে তার ওই আউট দেখার পর ছেলেদের সঙ্গে বসে বলেছিলাম, সে এটা করেছে এবং এমনটা আরও অনেকেই করতে পারে। কিন্তু আমরা এভাবে খেলব না, এটা (মানকাড) করব না।’
নিউজক্রিকেট/শাওন
