প্রতিভাবান ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিতে চায় বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে গত ৫-৬ বছরের পারফরম্যান্স উপরের দিকে। নির্দিষ্ট করে বলতে গেলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। টি-২০ ক্রিকেটেও মোটামুটি একটা অবস্থানে এসেছে।

কিন্তু টেষ্ট ক্রিকেটে পারফরম্যান্স আশানুরূপ না। দু এক ম্যাচ ভালো করলেও ধারাবাহিকতা নেই। দলের এমন ধারাবাহিকতা না থাকার মূল কারণ খেলোয়াড়দের ধারাবাহিকতা না থাকা। টেষ্ট ক্রিকেটে তাই তরুণ ক্রিকেটারদের বিসিবি ঘুরিয়ে ফিরিয় খেলাচ্ছে। বেশিরভাগ তরুণ ক্রিকেটারই টেষ্ট ক্রিকেটে ধারাবাহিক না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার তরূণদের একটি বেশিই সুবিধা দিতে যাচ্ছে।

তারা তরুণদের প্রতিভা বাছাইয়ের জন্য যথেষ্ট সময় দেবে। ক্রিকেটারদের তাদের প্রতিভা দেখানোর জন্য সময় দেয়া হবে। এই ব্যাপারে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘খেলোয়াড়দের সব সময় দিয়ে আসছি আমরা। তাদের প্রতিভা দেখানোর জন্য একটু সময় দিতেই হবে। এবারও অবশ্যই দেবো। যার প্রতিভা আছে তাকে একটি সময় না দিলে তার প্রতিভা দেখানো মুশকিল হয়ে যাবে।’

‘খেলোয়ারদের যদি আত্মবিশ্বাস থাকে, তাদের সামর্থ্যর উপর বিশ্বাস থাকে, দায়িত্ব নিয়ে যদি খেলতে পারে তাহলে দলের জন্যও ভালো আর তাদের নিজেদের ক্যারিয়ারের জন্যও ভালো’ – সাথে যোগ করেন তিনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »