নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘনিয়ে এসেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের সময়, এই মাসের ২৪ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। বাংলাদেশের এবারের শ্রীলংকা সফরে নতুন ম্যানেজার পাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান।
ম্যানেজারের দায়িত্বে পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি লজিস্টিক ম্যানেজারের পদে। এই পদে বহাল আছেন সাব্বির খান। রাসেল ডমিজ্ঞর অনুরোধেই তাকে রাখা হয়েছে এই দায়িত্বে, বারবার এই পদে পরিবর্তন আনতে নারাজ বাংলাদেশের হেড কোচ। তাই বলেই সাব্বির খানকে দায়িত্ব দেওয়া হয়েছে দুই বছরের জন্য।
গতবছর ক্রিকেট অপারেশন্স এর নতুন ম্যানেজার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, এ বিষয়ে আকরাম খান বলেন, ‘নানা কারণে ক্রিকেট অপারেশন্স এর নতুন ম্যানেজার নিয়োগ দিতে না পারায় সাব্বিরকে দ্বৈত দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি সুপারিশ করতে পারি, সিদ্ধান্ত নেয় বোর্ড। হেড কোচের চাওয়াতে সাব্বিরকে লজিস্টিক ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড সভাপতি।আমরা অপারেশনস ম্যানেজার নিয়োগ দেওয়ার চেষ্টা করছি,কাউকে খুঁজে পেলে সাব্বির পুরোপুরি জাতীয় দলের লজিস্টিক o অপারেশন্স ম্যানেজার হিসেবে কাজ করবে ।তাই আপাতত দুটি দায়িত্ব পালন করছে।’
প্রতি সিরিজেই পরিবর্তন আসে বাংলাদেশের ম্যানেজার পদে । গত ৪ বছরে এই দায়িত্বে বসেছেন ৯ জন। বারবার এমন পরিবর্তন প্রভাব ফেলে কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের উপর। এমনটাই মনে করেন বাংলাদেশের বর্তমান হেড কোচ রাসেল ডোমিজ্ঞ। তিনি বলেন,’ সাব্বির শুধু লজিস্টিক ম্যানেজার নয়, বাংলাদেশ দল ও আমার জন্য আরো বেশি কিছু।সে আন্তরিকতা নিয়ে কাজ করে। বোর্ড সভাপতির কাছে তার ব্যাপারে আমি সুপারিশ করেছিলাম।
নিউজ ক্রিকেট /সুফিয়ান
