না ফেরার দেশে চলে গেলেন নারী দলের সাবেক কোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজকের নারী দলের এই উন্নতির পেছনে সবথেকে বড় অবদান ছিল সাবেক ইংলিশ অলারাউন্ডার ডেবিড ক্যাপেলের। গতকাল তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বুধবার (২ সেপ্টেম্বর) ৫৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার যুক্তরাজ্যের নর্দাম্পটনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ক্যাপেল। এমনকি তার ছিল এক রঙিন ক্রিকেটীয় ক্যারিয়ার।

সাবেক এই ইংলিশ অলরাউন্ডার সর্বপ্রথম ২০১৬ সালে বাংলাদেশে আসেন জাহানারা-সালমা-রুমানাদের কোচ হয়ে। ২০১৮ সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে মস্তিষ্কের টিউমারের অপারেশনের পর নিজের বাড়িতেই অবস্থান করতেন সাবেক এই কোচ। ক্রিকেট থেকেও রেখেছিলেন নিজেকে অনেক দূরে। অবশেষে সেই বাড়িতেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক সময়ের মারকাটারি এই ক্রিকেটার।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »