কোচদের সাথে কথা বলেই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড

নিউজ ডেস্ক »

বুধবার মধ্যেরাতে প্রায় ৫ মাস যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল  হাসান।  তার নিষেধাজ্ঞার মেয়াদ আর মাত্র ২ মাস আছে। শোনা যাচ্ছে অক্টোবরের শেষের দিকে শ্রীলঙ্কা সফর দিয়েই মাঠে ফিরবেন তিনি।

এই লক্ষ্য নিয়ে সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ব্যাক্তিগত  ভাবে অনুশীলন শুরু করবেন। দেশে এসেই তিনি বর্তমানে তিনি তার বনানী বাসায় আছে। করোনা পরীক্ষা করিয়ে ফল নেগেটিভ আসলে তিনি অনুশীলন শুরু করতে পারবেন।

তার ব্যাপারে কথা বলতে গিয়ে বোর্ড ডিরেক্টর আকরাম খান গণমাধ্যমকে জানান তারা কোচদের উপর নির্বর করছেন। কোচদের মতামত অনুযায়ী তারা সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন,”এটা এই মুহূর্তে আমি কিছু বলতে পারবোনা কারণ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে যে কীভাবে কি করবে। ওর নিষেধাজ্ঞাতো অক্টোবর পর্যন্ত আছে, এরপর কি করণীয় আছে টিম ম্যানেজমেন্ট, প্রধান কোচ না আসা পর্যন্ত কিছু বলতে পারছিনা।”

তবে গুঞ্জন আছে শ্রীলঙ্কা সফরের ২য় টেষ্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। উল্লেখ্য, গত বছর অক্টোবরে জুয়াড়ীদের প্রস্তাব গোপন করায় ১ বছরের স্থায়ী নিষেধাজ্ঞা সহ ২ বছরের নিষেধাজ্ঞা পান। যা শেষ হবে এবছরের ২৯ অক্টোবর।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »