যেই রেকর্ডটি এখনও শুধু জুনায়েদ সিদ্দিকীর-

নিউজ ডেস্ক »

পাকিস্তান ও  ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ টি২০ তে পাকিস্তানের হয়ে হায়দার আলী অভিষেকেই খেলেছেন চমৎকার এক ইনিংস। সবে মাত্র অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে আসা হায়দার নিজের অভিষেক ম্যাচেই ফিফটি হাকাঁন। পাকিস্তানের হয়ে প্রথম ক্রিকেটার হিসাবে রেকর্ডটি নিজের করে নেন হায়দার। তবে বাংলাদেশের হয়েও একজন একই রেকর্ড করেন। একসময়ের বাংলাদেশের সম্ভাবনাময় ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও অভিষেকে অর্ধশতক রান করেন।

তবে জুনায়েদের রেকর্ডটি অনন্য হয়ে আছে অন্য এক জায়গায়। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে  অর্ধশতকের রেকর্ডটি  এখনও জুনায়েদের দখলেই রয়েছে। ১৯ বছর ৩২৫ দিনে এই কীর্তি গড়েছিলেন জুনায়েদ। হায়দার আলী ফিফটি করেছেন ১৯ বছর ৩৩৫ দিনে।

জুনায়েদ সিদ্দিকী ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে ৪৯ বলে করেন ৭১ রান। পাকিস্তানের বিপক্ষে নিউল্যান্ডে ঐ ম্যাচে চার উইকেট হারে বাংলাদেশ।  রাজশাহীর এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে মাত্র ৭ টি টি২০ খেলেন। ২২ গড়ে এবং ১৪৮ স্ট্রাইকরেটে তার রান ১৬০। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে সর্বশেষ দেখা যায় বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জারের জার্সিতে।

নিউজক্রিকেট২৪/ ইমন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »