ক্রিকেট সমর্থকদের আবেগ দিয়ে ব্যবসা! এমন সংগঠন গুলো বয়কট করুন: বেঙ্গল টাইগার

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দেওয়ার লক্ষ্যে বর্তমানে অগনিত ক্রিকেট সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে। কিন্তু টাইগার ক্রিকেটকে সমর্থন দেওয়ার লক্ষ্যে দেশের প্রথম ক্রিকেট সমর্থক গোষ্ঠী ” বেঙ্গল টাইগার” এর কথা ক’জনই বা জানে?  ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী “বার্মি আর্মি ” কে দেখে অনুপ্রাণিত হয়ে ২০০৩ সালে বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দেওয়ার লক্ষ্যে একঝাক ক্রিকেট প্রেমী “বেঙ্গল টাইগার” নামে প্রতিষ্ঠা করে দেশের প্রথম ক্রিকেট সমর্থক গোষ্ঠীর। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সমর্থক গোষ্ঠী দেশে এবং দেশের বাইরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থন দিয়ে আসছে।

নিউজক্রিকেট টুয়েন্টিফোরের নিয়মিত লাইভ আড্ডায় অতিথি হয়ে এসে বেঙ্গল টাইগারের প্রতিষ্ঠাতা দুই সদস্য সাব্বির আহমেদ রুবেলগোলাম ফারুক ফটিক কথা বলেছেন বেঙ্গল টাইগার ও দেশের ক্রিকেটকে সমর্থন নিয়ে।

লাইভ চলাকালীন সময়ে এক ক্রিকেট ভক্ত বর্তমান সময়ে ক্রিকেট সমর্থনের নামে টাকা হাতিয়ে নেওয়া কিছু ক্রিকেট সমর্থক গোষ্ঠীর প্রতি ক্ষোভ প্রকাশ করে বেঙ্গল টাইগারের কাছে জানতে চায়: সংগঠনের ব্যানারে দুষ্টু পরিকল্পনার মাধ্যমে ক্রিকেট প্রেমীদের আবেগকে পুজি করে অর্থ হাতিয়ে নেওয়া! এটা কতটুকু নীতিবাচক এবং এটা কতটুকু যুক্তিদায়ক?

এমন প্রশ্নের জবাবে বেঙ্গল টাইগারের প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল জানান: এমন ক্রিকেট সংগঠন গুলোকে আপনারা বয়কট করুন। দেশে এখন অনেক ক্রিকেট সমর্থক গোষ্ঠী উদ্ভাবিত হয়েছে। আপনারা দেশের ক্রিকেট সমর্থন দেওয়ার লক্ষ্যে কোন সমর্থক গোষ্ঠীতে যুক্ত হওয়ার আগে অবশ্যই ভালভাবে তাদের খোঁজখবর নিয়ে তবেই যুক্ত হবেন। যদি আপনার কাছে উপযুক্ত তথ্য ও প্রমাণ থাকে যে, ক্রিকেট সমর্থনের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে কোন ক্রিকেট সমর্থক সংগঠন, তাহলে অবশ্যই তাদের বয়কট করুন।

উল্লেখ্য, বেঙ্গল টাইগারের প্রবীণ দুই সদস্যকে নিয়ে নিউজক্রিকেটের এই লাইভের কমেন্ট বক্সে এইভাবে
ক্রিকেট সমর্থনের নামে পর্দার আড়ালে রমরমা ব্যবসা করা ক্রিকেট সমর্থক গোষ্ঠীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বহু ক্রিকেট প্রেমী।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »