নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই অভিষেকেই ফিফটি করলেন হায়দার আলী। তবে অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নামতে খুব একটা বেগ পেতে হয়নি হায়াদারের। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মইন আলীর বলে ফাখার জামান বোল্ড হয়ে ফেরত গেলে মাঠে নামেন হায়দার। নিজের খেলা দ্বিতীয় বলেই মঈন আলীকে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে জানান দেন নিজের ট্যালেন্টের।
৫ চার ও ২ ছক্কা ৩৩ বলে ৫৪ রান করে আউট হওয়ার আগে নাম তুলেন অভিষেক টি-টোয়েন্টিতেই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে অর্ধশতকের রেকর্ডে। নিজের অভিষেক ইনিংসটা খেললেন দুর্দান্ত।
প্রথম শ্রেণীর ক্রিকেটের পর পিএসএলে দূর্দান্ত সব ইনিংসে নজর কাড়েন নির্বাচক সহ বেশ কিছু কোচের। আন্তর্জাতিকে অভিষেক হতে তাই বেশি সময় অপেক্ষা করতে হয়নি। করোনা পরবর্তী নিজেদের প্রথম টি-২০ সিরিজেই ডাক পেলেন হায়দার। আর শেষ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েই করলেন বাজিমাত। তার ৫৪ রান ও অভিজ্ঞ হাফিজের ৫২ বলে ৮৬ রানে ভর নির্ধারিত ২০ ওভার শেষে ১৯০ রান সংগ্রহ করে সফরকারী পাকিস্তান। সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ইংলিশরা।
নিউজক্রিকেট/ইমরান
